South Central Road, Khulna +8802477721266 This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. Sun-Thu: 8:30-4:30

College History

সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ, খুলনা বাংলাদেশের খুলনা জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ, খুলনার সাউথ সেন্ট্রাল রোডে অবস্থিত যা ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটি ১৯৮৯ সালে সরকারিকরণ করা হয়। কলেজটিতে বর্তমানে মাধমিক ও উচ্চ মাধমিক শিক্ষা বোর্ড, যশোর এর অধীনে উচ্চ মাধ্যমিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে স্নাতক পর্যায়ে শিক্ষা প্রদান করা হয়। উচ্চমাধ্যমিক পর্যায়ে তিন বিভাগে মোট ১১১৫ (বিজ্ঞান-৩৫১, মানবিক-২৮৫, ব্যবসায় শিক্ষা-৪৭৯) টি আসন আছে।  স্নাতক (অনার্স) পর্যায়ের বিষয়গুলো হল-বাংলা,ইংরেজি,ইতিহাস,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি,দর্শন,রাষ্ট্রবিজ্ঞান,অর্থনীতি,হিসাববিজ্ঞান,ব্যবস্থাপনা। ডিগ্রি (পাস) কোর্স পর্যায়ের বিষয়গুলো হল- বি. এ (পাস),বি. এস. এস (পাস),বি. এস.সি. (পাস)।
            বিজ্ঞান নির্ভর মানসম্মত ও আধুনিক শিক্ষা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এই প্রতিষ্টানের প্রশাসনিক কাঠামো- অধ্যক্ষ,উপাধ্যক্ষ ও বিভাগীয় প্রধান। ১.২৫ একরের জায়গায় অবস্থিত পাইনিয়ার মহিলা কলেজে ৩ তলা বিশিষ্ট একটি একাডেমিক কাম প্রশাসনিক ভবন আছে। এছাড়া ৩ তলা বিশিষ্ট একটি অনার্স ভবন আছে। ছাত্রীদের থাকার জন্য একটি ছাত্রী হোস্টেলও আছে। ৬ তলা বিশিষ্ট একটি নতুন বিজ্ঞান ভবনের কাজ বর্তমানে চলমান। কলেজের যেকোন তথ্য ও সেবা সম্পর্কে জানার জন্য যোগাযোগের ফোন নম্বর: 02477730264। সেবা পেতে কোন বিঘ্ন হলে যোগাযোগ করুন: অধ্যক্ষ,সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ, খুলনা। টেলিফোন: 02477722876
Serial Date Title View Download
1 2026-03-30 ব্যবহারিক পরীক্ষা সম্পর্কিত View Download
2 2025-04-08 একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা সমম্পর্কিত নোটিশ। View Download